সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ বকেয়া বেতনের দাবিতে

bornomalanews
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৩ Time View

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

শনিবার সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। কারখানার কখনই স্বাভাবিক সময়ের মধ্যে বেতন-ভাতা পায় না। প্রায় প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করতে হয়। গত আগস্ট মাসের বেতন চলতি মাসের ২০দিন চলে গেলেও শ্রমিকরা বেতন পায়নি।

এর আগে বেতনের দাবি জানালে ১৯ সেপ্টেম্বর বেতন দেওয়ার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী ১৯ সেপ্টেম্বর শ্রমিকরা বেতন ভাতা পায়নি। এছাড়া কারখানার স্টাফরাও প্রায় তিন মাস ধরে বেতন পাচ্ছে না বলে জানা গেছে। বেতন না পেয়ে শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ঐ সড়কের উভয় দিকে যান বহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর সেবক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে সকাল সাড়ে দশটার দিকে শ্রমিকদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে নেয়। কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে সাড়ে দশটার পর থেকে যানবাহন চলাচল শুরু করে। এতে উভয়দিকেই থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারী যাত্রীরা।

কারখানা শ্রমিক শফিকুল ইসলাম বলেন, মাসের ২০ দিন চলে গেলেও কারখানা কর্তৃপক্ষ বেতন দিই দিচ্ছি বলে তালবাহানা করে সময় পার করছে। বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেয়নি। যার কারণে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম  বলেন, গত ১৯ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তাদের বেতন দেয়নি। যার কারণে সকালে শ্রমিকরা রাস্তায় নামে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতনের বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102