মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

‘সার্ভার’ বিপর্যয় ইসলামি ব্যাংকে,সন্ধ্যায় লেনদেন দিনভর ভোগান্তির পর!

bornomalanews
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৪ Time View

চার মাসের মধ্যে ফের সার্ভার ‘বিপর্যয়ে’র কবলে পড়ল ইসলামী ব্যাংক বাংলাদেশ।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরুর এক ঘণ্টা পরই ব্যাংকটির সার্ভারে ত্রুটি দেখা দেয়।

ব্যাংকিং লেনদেনের শেষ সময় বিকাল ৪টা পর্যন্ত কোনো লেনদেন করতে পারেননি ব্যাংকের গ্রাহকরা। এসময় বন্ধ ছিল ইন্টারনেট ব্যাংকিং ও এটিএম বুথের সেবাও।

ভোগান্তিতে পড়ে শেষ বেলা পর্যন্ত অপেক্ষা করেও ব্যাংকটিতে টাকা জমা দিতে পারেননি ফরিদা বেগম নামের একজন গ্রাহক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল পৌনে ১১টার সময়ে লাইনে দাঁড়াই টাকা জমা দিতে। ১১টায় কাউন্টারে টাকা জমা দেয়ার সময়ে বলা হয় অপেক্ষা করতে।”

কয়েকবার চেষ্টা করেও টাকা জমা দিতে না পেরে বেলা একটার দিকে মতিঝিল শাখা ছাড়েন তিনি।

ব্যাংকের মালিবাগ শাখা থেকে টাকা উত্তোলন করতে পারেননি একজন গ্রাহক। শেষ দফায় বেলা ২টার সময়েও চেষ্টা করে ব্যর্থ হন তিনি। ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জানানো হয় ‘র্সার্ভার ডাউন’ হয়েছে। কয়েকবার সচল হওয়ার সংকেত দিলেও লেনদেন নিষ্পত্তি করতে পারেনি ব্যাংক।

কয়েকজন বড় গ্রাহককে সন্ধ্যার পরও অনেক শাখায় অপেক্ষায় রাখা হয়। সন্ধ্যা ৬টার কিছু আগে সার্ভার সচল হলে টাকা জমা নেওয়া শুরু করে ব্যাংকটি। সন্ধ্যা ৭টায়ও টাকা জমা নিতে দেখা গেছে মালবাগ শাখার কর্মীদেরকে।

রাজধানীর একটি শাখার ব্যবস্থাপক বলেন, “সন্ধ্যার দিকে নেটওয়ার্ক পাই আমরা। যাদের জরুরি জমা ও বড় গ্রাহক, তারা ব্যাংকেই আছেন। আমরা একটি একটি করে জমা নিচ্ছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102