মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. তারেক পদত্যাগ করলেন

bornomalanews
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ Time View

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক পদত্যাগ করেছেন।রোববার (২২ সেপ্টেম্বর) বিআইসিএম পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিআইসিএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক ব্যক্তিগত কারণে আজ পদত্যাগ করেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি তিনি বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট পদে যোগদান করেন।

এর আগে অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত–উল–ইসলাম ড. তারেককে গত জানুয়ারিতে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102