মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা ভারতে ইলিশ রপ্তানির কারণ জানালেন

bornomalanews
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ Time View

সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তেই ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ইলিশ রপ্তানির বিরুদ্ধে অবস্থান নেওয়াদের ‘ইমোশনাল’ অ্যখ্যা দিয়ে তিনি বলেন, ‘যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও না। রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল। এর বাণিজ্যিক সুবিধা আছে।ফরেন কারেন্সি আসে। রপ্তানি না করলে চোরাচালান হয়।’

 

রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।ভারতে ইলিশ রপ্তানির কারণ জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি।আয় বাড়বে রপ্তানির ফলে। রপ্তানিটার গ্রেটার ইন্টারেস্ট আছে। পজিটিভলি দেখেন। পেঁয়াজ আসছে না? ওরাও (ভারত) তো ডিউটি কমিয়ে দিয়েছে।ইমোশনাল কথা বলে লাভ নাই।’

 

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, রপ্তানি করলেই ইলিশের দাম বেড়ে যাবে না। দেশে অনেক ইলিশ আছে। গতবারও তারা কম ইলিশ নিয়েছে। রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের। ভারতের বিশেষ অনুরোধে মন্ত্রণালয় এই অনুমতি দিয়েছে। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102