রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

হাসান ৫ উইকেট নিয়ে যা বললেন

bornomalanews
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৫ Time View

পাকিস্তানের বিপক্ষে আজ চতুর্থ দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশ দলের পেসাররা। হাসান মাহমুদ এবং নাহিদ রানার পেস তোপে দাঁড়াতেই পারেনি স্বাগতিক পাকিস্তান দল। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছে ১৭৩ রানে। যেখানে একাই ৫ উইকেট শিকার করেন হাসান।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে হাসান বলেন, ‘আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত যারা প্রতিটি বলে অনেক পরিশ্রম করে। প্ল্যান আসলে খুবই সিম্পল ছিল। নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া, যেরকমটা অধিনায়ক এবং দল চেয়েছে। আমরা চেষ্টা করেছি নিজেদের প্ল্যানে বল করে উইকেট তোলার চেষ্টা করে যাওয়া।’

এরপর নিজের পরিকল্পনা নিয়ে হাসান বলেন, ‘আমার ভূমিকার (রোলের) কথা বললে, যখনই কোনো পেসারকে বল দেওয়া হয় তখন প্ল্যান থাকে উইকেট নেওয়ার মত বল কীভাবে করা যায়। যত বল করতে পারবে তত সফল হতে পারবে। তাসকিন ভাই শুরু করেছিল দিনের প্রথম উইকেট দিয়ে। এরপর রানা দুর্দান্ত বল করেছে। হয়ত মোমেন্টামটা আমাদের দিকে শিফট করেছে। এরপর আমাকে বল দেওয়া হল। আমিও আমার প্রসেসে ছিলাম এজন্যই উইকেটটা পেলাম আরকি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102