মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

১২ শতাংশ বাড়ল ভারতের পোশাক রপ্তানি, কমতে পারে বাংলাদেশের

bornomalanews
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১ Time View
শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে আগামী দুই মৌসুমে পোশাক রপ্তানির আদেশ ১০ থেকে ১৮ শতাংশ কমার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। চলমান সংকটকে সুবিধাভোগীগোষ্ঠীর ফায়দা হাসিলের পথ বলে মনে করছে বিজিএমইএ। তারা বলছে, এ সময়ে আগামী শীত মৌসুমের কার্যাদেশ পাওয়ার কথা। অস্থিরতা দীর্ঘায়িত হলে অনেক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিকল্প উৎসের কথাও ভাবতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।এদিকে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ভারতের। গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে তাদের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১২ শতাংশ। শুধু আগস্টেই তাদের আয় হয়েছে ১২৬ কোটি ডলার। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি থেকে ভারতের আয় হয়েছে ৬৩৯ কোটি ডলার।এসব তথ্য জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (এইপিসি) চেয়ারম্যান সুধীর সেকরি বলেন, ‘বাণিজ্যযুদ্ধ, ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি লজিস্টিক খরচ ও মূল্যস্ফীতির মতো সমস্যাগুলোকে পাশ কাটিয়ে রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে ভারত। গত পাঁচ মাসে রপ্তানি গড়ে ৭.১২ শতাংশ হারে বেড়েছে। অথচ পণ্য রপ্তানির হার গত ১৩ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন ছিল।

এই ধারাবাহিকতা পোশাক খাতের ক্ষেত্রে দেখা যায়নি। তৈরি পোশাক খাত এখন উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পথে পা বাড়াতে প্রস্তুত। পরিবেশ ও সমাজের খেয়াল রাখার পাশাপাশি পণ্যের মান বাড়িয়ে বিশ্বে তৈরি পোশাক খাতের অন্যতম বড় শিল্প হতে যাচ্ছে ভারত।’
এইপিসির সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে এই খাত উন্নতির ধারা অব্যাহত রেখেছে।

বিদেশি ব্র্যান্ডগুলো যে ভারতের ওপর আস্থা বাড়াচ্ছে তা স্পষ্ট।আশা করছি, তৈরি পোশাক খাতের এই সুসময় আমরা ধরে রাখতে পারব। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জাপানে ৭.৭ শতাংশ, কোরিয়ায় ১৬.৮ শতাংশ, অস্ট্রেলিয়ায় ১২.৫ শতাংশ, মরিশাসে ৬.৬ শতাংশ এবং নরওয়েতে ১৭.৩ শতাংশ রপ্তানি বেড়েছে।’ তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি আরো বাড়াতে কাপড় আমদানির নিয়ম শিথিলের দাবি জানিয়েছে এইপিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102