মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

‘জেন-জি’ প্যাকেজ চালু হল

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪ Time View

জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনে ঘিরে আলোচিত শব্দবন্ধ ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’ অনুসারে তরুণদের জন্য ‘জেন-জি’ প্যাকেজ চালু করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটক।

এই প্যাকেজে ‘সবচেয়ে কমমূল্যে’ আনলিমিটেড মেয়াদে ডেটা ও বছর মেয়াদি বান্ডল অফার রয়েছে। এছাড়া ১ সেকেন্ড পালস্ এবং চাকরি প্রার্থীদের জন্য ১২ মাস ফ্রি অল জবস প্রিমিয়াম মেম্বারশিপের সুবিধাও রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে প্যাকেজের উদ্বোধন করা হয় বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্যাকেজটি মূলত ‘জেনারেশন জেড’ বা সংক্ষেপে ‘জেন-জি’-দের জন্য চালু করা হয়েছে। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই ‘জেন-জি’। এ প্রজন্মের বয়স ১২ থেকে ২৭ বছর।”এই প্যকেজের সিম শুধু ‘জেন-জি’ গ্রাহকরাই কিনতে পারবেন। তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি থাকতে হবে। প্যাকেজ সিমের মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনে গ্রাহক ১০০ টাকা দিয়ে কিনতে পারবেন।

টেলিটক কাস্টমার কেয়ার থেকে ক্রেতারা সিম কিনতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে ‘মাই টেলিটক অ্যাপে’ নিবন্ধন করে বর্তমান টেলিটক ব্যবহারকারীরা ‘জেন-জি’ প্যাকেজের অফারসমূহ নিতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারীরা *১১১# ডায়াল করে প্যাকেজের সুবিধা পাবেন।

প্যাকেজ উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102