মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বন্ধ ১৬ কারখানা,নানা দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৮ Time View

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার সকাল ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে মন্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন।শ্রমিকরা জানান, কয়েক আগে বিভিন্ন দাবির মুখে লুসাকা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করেন। পরে তারা ওই এলাকার কয়েকটি কারখানার সামনে গিয়ে ঝামেলা সৃষ্টি করলে চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এছাড়া বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্রুপের শ্রমিকরাও বিক্ষোভ করছেন।

 

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ শ্রমআইন ২০০৬ সালের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রয়েছে ১০টি কারখানা ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৬টি কারখানায়। মোট ১৬টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন। তাদেরকে বুঝিয়ে সরক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102