সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ভারতে গেল ২৭৭ মেট্রিক টন ইলিশ দেশের বাজারের চেয়ে কম দামে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৭০ Time View

বেনাপোল বন্দর দিয়ে পাঁচদিনে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। কয়েক দফায় ৯১টি ট্রাকে করে পাঠানো এই ইলিশ দেশের বাজারের চেয়ে কম মূল্যে রপ্তানি হচ্ছে।গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রোববার ছয়টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং মঙ্গলবার ২৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে যায়।

প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি ইলিশের মূল্য দাঁড়ায় এক হাজার ১৮০ টাকা।

বন্দর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার যশোরের বাজারে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০-৬০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে।মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে বলেন, আমি যা জানি তা হলো- ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতিকেজির রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ীই রপ্তানি হচ্ছে। ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102