সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম,মধ্যপ্রাচ্যে সংঘাত!

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৫ Time View

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত অব্যাহত রয়েছে। ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর সেই সংঘাত আরও দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক ও সমর বিশ্লেষকরা।

এই সংঘাতের জেরে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও বিশ্ববাজারে যথেষ্ট তেলের সরবরাহ আছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। বর্তমানে এই তেলের মূল্য ৭৪ দশমিক ৫৪ ডলার। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৭২ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৮২ ডলারে উঠেছে।

 

গতকাল বুধবার হঠাৎ যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত বাড়ানো হয়েছে। পাল্টাপাল্টি হামলার জেরে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, যুক্তরাষ্ট্র তেলের মজুত বৃদ্ধি করায় তা কিছুটা প্রশমিত হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩ দশমিক ৯ মিলিয়ন বা ৩৯ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়ে ৪১৭ মিলিয়ন বা ৪১ কোটি ৭০ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। যদিও গত সপ্তাহে রয়টার্সের এক জরিপে বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, উল্টো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ১৩ লাখ ব্যারেল কমবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102