সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য খুব সহসাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে সরকার।

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ Time View

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য খুব সহসাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে সরকার। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে সরকার সচেতন রয়েছে। যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে খুব দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদী। অন্তর্বর্তী সরকার পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ-শৃঙ্খল তদারকি ও পর্যালোচনার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। জেলা পর্যায়ে এসব টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা দেশের সব জেলা পর্যায়ে আলাদাভাবে কাজ করবে।জেলায় জেলায় গঠিত দশ সদস্যের এই টাস্কফোর্সে সরকারি কর্মকর্তা ছাড়াও দুজন ছাত্র প্রতিনিধি থাকবে বলে জানান তিনি। অপূর্ব জাহাঙ্গীর বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। কোথাও অনিয়ম পেলে জরিমানা করা হচ্ছে।

শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে উল্লেখ করে উপ-প্রেস সচিব বলেন, ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইতোমধ্যে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে আইপি ক্যামেরার মাধ্যমে মন্দিরগুলো সার্বক্ষণিক নজরদারি করা হবে।

তিনি বলেন, ৯৯৯ হটলাইন নাম্বার সার্বক্ষণিক সচল থাকবে। হটলাইনে ফোন করে যে-কেউ অভিযোগ জানাতে পারবে।
এর পাশাপাশি নিরাপত্তা জোরদারে পুলিশ ও র‌্যাবের টহল দল সার্বক্ষণিক কাজ করবে বলে জানান তিনি।জুলাই-স্মৃতি ফাউন্ডেশন প্রসঙ্গে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ফাউন্ডেশনে হতাহতের তালিকা দেওয়ার জন্য পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজকে বলা হয়েছে। আগামী দু’দিনের মধ্যে তারা তালিকা দেবেন বলে জানিয়েছেন। এছাড়া এ সংক্রান্ত হালনাগাদ তথ্য দেওয়ার জন্য ১৬০০০-নাম্বারে একটা হটলাইন চালু করা হয়েছে বলেও জানান তিনি।

বৌদ্ধ সম্প্রদায় যেন নির্বিঘ্নে কঠিন চীবর দান অনুষ্ঠান করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জfনান তনি।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102