সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিচ্ছেদের সুর পরিণয়ের আগেই এক্সিম ও পদ্মার

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৬৫ Time View

শ‌রীয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে নানা অনিয়ম-দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়া পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। একীভূতকরণের প্রথম ধাপ হিসেবে সমঝোতা চুক্তিতে সইও করেছিল ব্যাংক দুটি। কিন্তু এখন দুটি পক্ষই পরবর্তী ধাপে যেতে অনীহা। এক পক্ষ সহযোগিতা নিয়ে নিজেরাই ঘুরে দাঁড়াতে চাচ্ছে। অন্যপক্ষ নিজের ঘর সামলাতে ব্যস্ত সময় পার করছে।

ব্যাংক দুটির অভিযোগ, তৎকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক কারো সঙ্গে কোনো আলোচনা ছাড়াই অনেকটা জোরপূর্বক একীভূতকরণের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল। এক্ষেত্রে কোনো মতামত চাওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় একীভূত হওয়ার শর্ত হিসেবে নিরীক্ষার কাজও শেষ করেছিল পদ্মা ও এক্সিম ব্যাংক। সেই নিরীক্ষা প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমাও দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে একীভূতকরণের বিষয়টি ঝুলে গেছে।

এক্সিম ও পদ্মার একীভূতকরণ প্রসঙ্গে এক্সিম ব্যাংকের একজন পরিচালক ঢাকা পোস্টকে বলেন, এখন আমরা (এক্সিম ব্যাংক) নিজেদের সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছি। এই মুহূর্তে কীভাবে মার্জারের চিন্তা করবো? তাই এ বিষয়ে বোর্ড সভায় কোনো এজেন্ডাও রাখা হয়নি। ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সোমবার আমরা আলোচনা করেছি। একজন কর্মকর্তা মার্জারের বিষয় জানতে চাইলে আমরা বলেছি এ বিষয় কোনো চিন্তা করার সময় নেই। আপাতত নিজের ঘর গোছাচ্ছি। এস আলম, সিকদারদের মত গ্রুপগুলো ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না। তাই এখন বড় বড় ঋণ গ্রহীতার কাছ থেকে কীভাবে অর্থ আদায় করবো এটাকে গুরুত্ব দিয়ে এগুচ্ছি।

এ বিষয়ে এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন জানান, আমরা এখন পদ্মার ব্যাংককে একীভূত করতে চাচ্ছি না। বিষয়টি গভর্নরকে জানিয়েছি। তিনি বলেন, আমাদের পরিস্থিতি উন্নতি হচ্ছে। মানুষ এক্সিম ব্যাংকে প্রচুর আমানত রাখছে। বাংলাদেশ ব্যাংকের কাছেও আমরা তারল্য সহায়তা চেয়েছি। ইতোমধ্যে এক হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছি। সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকা তারল্য সহায়তা পাওয়া গেলে আরও সুবিধা হবে।

এক্সিম ব্যাংক যেমন পদ্মাকে একীভূত করতে চাচ্ছে না তেমনি পদ্মা ব্যাংকও একীভূত হতে চাচ্ছে না- এমনটাই জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজি মো. তালহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102