সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে

bornomalanews
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ Time View

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ। গতকাল সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুইদিনে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দেশে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী যোগান ঠিক রাখার জন্য বাজারে ভারসাম্য রক্ষার জন্য এই আমদানি করা হচ্ছে। ভারতে দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল ৫ দিন। গতকাল বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০টি ট্রাকে এসেছে। যাতে প্রায় ৫৮২ টন কাঁচা মরিচ ছিল। ইতোমধ্যে বেনাপোল বন্দর থেকে পণ্যটির চালান খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা।

বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত সময়ে এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গতকাল সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়। যা শুল্ক করাদি পরিশোধ করে আগেই মরিচ বোঝাই ট্রাক বন্দর এলাকা ত্যাগ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102