সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

২০ অক্টোবর নিউইয়র্কে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ শুরু

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৫০ Time View

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আগামী ২০ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’।

মেলার থিম নির্ধারণ করা হয়েছে-‘নতুন সুযোগ, নতুন বাজার, নতুন অংশীদারিত্ব’।

বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্ত ধারা নিউইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক যৌথভাবে ঢাকা ব্যাংকের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

 

বৈধ রেমিট্যান্স প্রবাহ ও টেকসই প্রবৃদ্ধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এ মেলার লক্ষ্য হলো কীভাবে বৈদেশিক আয় বাড়ানো যায় এবং রেমিট্যান্সের বৈধ চ্যানেলগুলো ব্যবহারে প্রবাসীদের উৎসাহিত করা যায়, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অফশোর ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা।

আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, শেভরন এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস সহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের ৩০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় রেমিট্যান্স সংক্রান্ত সেমিনার এবং সিম্পোজিয়ামের পাশাপাশি সেরা ১০ বাংলাদেশি-আমেরিকান রেমিট্যান্স প্রেরকদের জন্য পুরস্কার প্রদান করা হবে। এছাড়া মেলায় ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া শীর্ষ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে সম্মানিত করা হবে এবং শীর্ষ তিনটি মানি এক্সচেঞ্জ বা রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে পুরস্কার দেওয়া হবে।

মেলাটি অনুষ্ঠানস্থলে উভয় দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা (নিউইয়র্ক সময়) পর্যন্ত উন্মুক্ত থাকবে। উদ্বোধনের দিন জনপ্রিয় শিল্পী পৌষালী ব্যানার্জী এবং শাহ মাহবুব পারফর্ম করবেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102