সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

রয়্যাল এনফিল্ড দেশের বাজারে, কীভাবে কিনবেন?

bornomalanews
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ Time View

দেশের বাজারে যাত্রা শুরু করেছে রয়্যাল এনফিল্ড। ইতিমধ্যে লঞ্চ হয়েছে ব্র্যান্ডের চারটি মডেলের মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলোর দাম রাখা হয়েছে ৩ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের বাজারে মোটরসাইকেলগুলো লঞ্চ করা হয়।বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেড। বাংলাদেশের বাজারের জন্য ৩৫০ সিসির হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিয়র মডেলের মোটরসাইকেল লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি।

ইফাদ মোটরস লিমিটেডের রয়্যাল এনফিল্ড বিভাগের হেড অব বিজনেস মমিনুর রহমান তানভীর জানান, বাজারে হান্টার মডেলের দাম শুরু হবে তিন লাখ ৪০ হাজার টাকা থেকে। ক্লাসিক মডেলের দাম শুরু হবে চার লাখ ৫ হাজার টাকা থেকে, বুলেট মডেলের দাম শুরু হবে চার লাখ ১০ হাজার টাকা থেকে ও মিটিয়র মডেলের দাম শুরু হবে চার লাখ ৩৫ হাজার টাকা থেকে।তবে মোটরসাইকেলগুলো সবার সামনে আনা হলেও আজ থেকেই বিক্রি শুরু হবে না। মোটরসাইকেলগুলো কিনতে হলে প্রি-বুকিং বাধ্যতামূলক। ক্রেতারা এটি ওয়েবসাইট ও শোরুম থেকে ক্রয় করতে পারবেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রি-বুকিং শুরু হবে।

এর আগে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেয়। সরকারের এ সিদ্ধান্তের ফলে উচ্চ সিসির মোটরসাইকেল স্থানীয় বাজারে প্রবেশের সুযোগ পায়।

এই সিসিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা রয়েল এনফিল্ড কখন পাওয়া যাবে, তা নিয়ে দেশের বাইকারদের মধ্যে অধীর আগ্রহ দেখা দেয়। সেই সময় দেশে রয়্যাল এনফিল্ড উৎপাদন এবং বিপণনের ঘোষণা দেয় ইফাদ মটরস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102