সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

৪ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

bornomalanews
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৭২ Time View

বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলে ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এ দুই বন্দর দিয়ে চার দিনের জন্য বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

শুক্রবার সপ্তাহিক ছুটি শেষে আগামী শনিবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।

ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ সেন চিঠিতে জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অমিত শাহের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠির বিষয়টি বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির নিশ্চিত করেছেন। 

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন ২৪ অক্টোবর। এদিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।

বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, পেট্রাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে কি না, জানতে চাইলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পেট্রাপোল বন্দরের চিঠিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা বলা হলেও ভারতীয় ইমিগ্রেশন থেকে যাত্রী চলাচল বন্ধ নিয়ে কিছুই জানায়নি।

এদিকে অমিত শাহের আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সঙ্গে ডগস্কোয়াড বাহিনীও রয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানান ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102