রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

কোথায় যাচ্ছেন সাকিব পাকিস্তান সিরিজ শেষে ?

bornomalanews
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৯ Time View

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া সিরিজ শেষে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল। দুই ভাগে ভাগ হয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত-মেহেদি হাসান মিরাজরা।

তবে দলের বাকি সদস্যদের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। তিনি ইংল্যান্ডে যাচ্ছেন কাউন্টি খেলতে। সারের হয়ে সেখানে একটি ম্যাচ খেলবেন তিনি।প্রথম ভাগে আজ রাত ১১টায় ঢাকায় এসে পৌঁছাবেন ক্রিকেটাররা। আর দলের বাকি সদস্যরা ঢাকায় এসে পৌঁছাবেন আজ দিবাগত রাত ২ টায়। প্রথম ভাগে দেশের উদ্দেশে রওনা হওয়া ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান ছাড়বেন সাকিব। তবে তিনি ঢাকার ফ্লাইট না ধরে লন্ডনের বিমান ধরবেন।

সারের হয়ে এখন মাত্র একটি ম্যাচ খেললেও দলটির সঙ্গে চার ম্যাচের জন্য চুক্তি করেছিলেন সাকিব। বিসিবিও সাকিবকে সেভাবে অনাপত্তিপত্র দিয়েছিল। কারণ ভারত সিরিজে তার খেলা অনিশ্চিত ছিল। এবার ভারত সিরিজে খেলায় সারের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারবেন না সাকিব।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ভারতে সেদিনই সাকিবেরও যোগ দেওয়ার কথা দলের সঙ্গে।

এইচজেএস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102