সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিকল্প কৃষি বাজারের ভাবনা সিন্ডিকেটের ‘দৌরাত্ম’ ঘোচাতে!

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ Time View

“প্রত্যেকটা বাজারের পাশাপাশি প্যারালাল একটা কৃষি বাজার তৈরি করা, যেখানে কৃষক সরাসরি পণ্য বিক্রি করবে, যাতে সিন্ডিকেটের দৌরাত্ম বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করা যায়।”

কৃষক যেন সরাসরি নিজে কৃষি পণ্য বিক্রি করতে পারে, সেজন্য প্রত্যেক বাজারের সমান্তরালে কৃষি বাজার চালুর কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ি (দীপিকার মোড়) এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, “প্রস্তাব এসেছে যে একটা বিকল্প কৃষি বাজার কীভাবে করা যায়, প্রত্যেকটা বাজারের পাশাপাশি প্যারালাল একটা কৃষি বাজার তৈরি করা, যেখানে কৃষক সরাসরি পণ্য বিক্রি করবে, যাতে সিন্ডিকেটের দৌরাত্ম বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করা যায়।”

এসব বিষয়ে কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের কাছ থেকে আইডিয়া ও পরামর্শ নেওয়ার আগ্রহের কথাও উপদেষ্টা বলেন।

সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে সরকার ‘ফায়ারফাইটিং স্টাইলে’ কাজ করবে না মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, সরকার দীর্ঘমেয়াদে সমস্যা সমাধানের জন্য কাজ করে যাব।

“মজুদ করাসহ এসব কার্যক্রমের সাথে সংযুক্তির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি। স্পষ্ট করে বলতে চাই, কোনোপ্রকার সিন্ডিকেটের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থায় থাকবে।

বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়া ব্যক্তিরাও খোলা ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন বলে বুধবার জানিয়েছিল টিসিবি। সে কার্যক্রমেরই উদ্বোধন করলেন উপদেষ্টা।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এখন থেকে তারা ছাড়াও সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল, ডাল ও চাল বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা মহানগরীতে ৫০টি এবং চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে ৪৭০ টাকা দিয়ে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন নিতে পারবেন ভোক্তারা।২৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে এ কার্যক্রমের মেয়াদ বাড়ানো হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102