মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু

জবি শিবিরের ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি

bornomalanews
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৫৬ Time View

ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট চালুর দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসংশি্লষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সঙ্গে ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় এ দাবি করেন সংগঠনটির নেতারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আসাদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ করতে হবে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এক্ষেত্রে ভর্তির সময় ডোপ টেস্ট চালুর ব্যবস্থা করতে হবে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন সিকদার বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চর্চা ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা রাখা প্রয়োজন। যদি তা করা না হয় তাহলে বিগত স্বৈরাচারের মতো আচরণ করতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসংশি্লষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিসহ কমিটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102