শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না ভারত। একই সঙ্গে দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি আগ্রহী বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলের মন্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চায় না নয়াদিল্লি। বরং দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও ইতিবাচক ও গঠনমূলক পর্যায়ে এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক ত্যাগ এবং সাংস্কৃতিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। এই ঐতিহাসিক ভিত্তিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। দুই দেশের ভবিষ্যৎমুখী সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও নয়াদিল্লির আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্যের প্রসঙ্গও উঠে আসে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের পেছনে দিল্লিতে অবস্থানরত ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রীর করা মন্তব্য সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কোনো মন্তব্য নেই। অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধের সর্বশেষ অগ্রগতি জানতে চাওয়া হলে জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। এ সংক্রান্ত ভারতের আগের সংবাদ ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য পর্যালোচনার পরামর্শ দেন তিনি। ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়টিও আলোচনায় আসে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়ন কিংবা এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ভারতের মুখপাত্র নতুন কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে কাজ করছে। এ বিষয়ে আগের সংবাদ ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে নতুন করে কিছু বলার নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবারের বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যাওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার আগ্রহের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে তাৎক্ষণিক কোনো নতুন অগ্রগতির তথ্যও জানায়নি নয়াদিল্লি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102