সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

সবাই দলে দলে ছাত্রশিবিরে যোগ দিক আমরাও চাই না: সেক্রেটারি

bornomalanews
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ Time View

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, আমরা কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি করে বলি না যে, ছাত্রশিবির করতেই হবে। সবাই দলে দলে এসে শিবিরে যোগ দেবে এমনটাও আমরা চাই না। আমরা চাই, একজন মানুষ হিসেবে আপনারা নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামি মূল্যবোধে গড়ে উঠবেন।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এজে কনভেনশন হলে অনুষ্ঠিত চবি শাখা ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

একযুগ পর প্রকাশ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে চবি ছাত্রশিবির। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবিরকে সঠিকভাবে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। দেশের সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রশিবির সম্পর্কে জানতে পারেনি। দেশব্যাপী এক ধরনের ভয়ের সংস্কৃতি ছিল।

কেন্দ্রীয় সেক্রেটারি বলেন, বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের সময়কার খুনিদের অর্থের বিনিময়ে পুনর্বাসন করা হচ্ছে। দেশের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসরদেরকে তাদের পদে বহাল রাখা হয়েছে। তাদেরকে বাদ দেওয়া ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সব আবর্জনা দূর করে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

চবি শিবির সভাপতি বলেন, আমরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবো। শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে আমরা প্রশাসনকে ২৪ দফা দাবি জানিয়েছিলাম। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করতে চাই। আগামীর ক্যাম্পাস হবে মাদক ও সন্ত্রাসমুক্ত।

চবি শাখা ছাত্রশিবিরের শিক্ষা ও মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় চবি শিবিরের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমের স্বাগত বক্তব্যে শুরু হয় অনুষ্ঠান।

চবি শিবির সভাপতি নাহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এছাড়া প্রধান আলোচক হিসেবে ছিলেন চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী।

বিশেষ আলোচক হিসেবে ছিলেন চবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী। এছাড়া উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক ডা. ওসামা রায়হান।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি টিশার্ট ও ছাত্রশিবিরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দুর্নিবার শিল্পীগোষ্ঠী।

ছাত্রশিবির চবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102