শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

সরকারি সাত কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে!

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি কোর্সের পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার আগেই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন গ্রুপে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। একই প্রশ্ন পরীক্ষার হলে আসায় শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় দ্রুত তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসন যথাযথ কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী বলেন, বিশ্ববিদ্যালয় কখনোই এ ধরনের অনিয়ম সমর্থন করে না এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াস জানান, পরীক্ষা পরিচালনার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের, তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন সাত দিনের মধ্যে আসবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102