বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

দুই ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবি,বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ

bornomalanews
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৯০ Time View

আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বিশেষ করে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমানকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা।

রোববার বিকালে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা। এদিন সকালে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করে ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল ওই দুজনের পদত্যাগের আল্টিমেটাম দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও আন্দোলনকারীদের অন্যতম নেতা বায়েজিদ সরকার বলেন, সরকার পরিবর্তনের পর ৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করা হয়। সেই সময় নানা রকমের দাবিও উপস্থাপন করা হয়। সেই দাবির মধ্যে ডেপুটি গভর্নরদের পদত্যাগের বিষয়টি ছিল। তবে এখনও তারা বাংলাদেশ ব্যাংকে রয়েছেন। তাদের এ পদ থেকে চলে যেতে হবে।বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম জানান, তাদের অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা এস আলম ও বিভিন্ন গ্র“পকে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102