শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

কমেছে কোটি টাকার অ্যাকাউন্ট ব্যাংকে!

bornomalanews
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ Time View

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে ব্যাংক খাতে কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা এবং ডিপোজিটের পরিমাণ কমে যাওয়ার তথ্য জানানো হয়েছে। সেপ্টেম্বর প্রান্তিকে, কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা কমেছে ১,৬৫৭টি, এবং এসব অ্যাকাউন্টে ডিপোজিটের পরিমাণ কমেছে ২৬,১৮৭ কোটি টাকা।

সেপ্টেম্বর শেষে মোট এক লাখ ১৭ হাজার অ্যাকাউন্টে কোটি টাকার বেশি ডিপোজিট রয়েছে, যা জুন প্রান্তিকের এক লাখ ১৯ হাজারের তুলনায় কম। গত জুনে এই অ্যাকাউন্টের সংখ্যা ৩ হাজার বেড়েছিল, কিন্তু সেপ্টেম্বরের পর তা আবার কমে গেছে।

এছাড়া, ব্যাংক খাতে একক ব্যক্তিদের কোটিপতিদের অ্যাকাউন্টে ডিপোজিটের পরিমাণও কমেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে, একক ব্যক্তির কোটিপতিদের অ্যাকাউন্ট সংখ্যা ৬২০টি কমে ৩৩,৮৬১টিতে দাঁড়িয়েছে। এসব অ্যাকাউন্টের ডিপোজিট ৮,৯২৩ কোটি টাকা কমে ৮৩,৩৮৫ কোটি টাকায় পৌঁছেছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, আগস্টের ক্ষমতা পালাবদলের পর অনেক গ্রাহক তাদের টাকা তুলে নিয়েছেন এবং ব্যাংকিং খাতে আস্থাহীনতা সৃষ্টি হওয়ার ফলে এই পরিমাণ কমে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102