মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

আতশবাজি-পটকা-ফানুশ ওড়ানো নিষিদ্ধ বড়দিনে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড়দিন উপলক্ষে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে। মঙ্গলবার ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পবিত্র বড়দিন উদযাপন নির্বিঘ্ন করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। এ নিষেধাজ্ঞার মাধ্যমে ধর্মীয় উৎসবের পরিবেশ সুরক্ষিত রাখার পাশাপাশি নগরজীবনের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে ডিএমপি আশা প্রকাশ করেছে।

উল্লেখ্য, বড়দিনের উৎসবে অংশ নিতে প্রতিবারের মতো এবারও বিভিন্ন গির্জা ও ধর্মীয় স্থানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ডিএমপি এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102