রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

৭৪-এর দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা!!

bornomalanews
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ Time View

“১৯৭১ সালে প্রাণের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয়েছিল। আজ বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি, অথচ তখন ছিল এর মাত্র এক-তৃতীয়াংশ।” বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলো বলার পর আবেগে আপ্লুত হয়ে নীরব হয়ে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক পর্যায়ে তার চোখে জল এসে যায়, এবং তিনি আবারও কথা বলতে শুরু করেন, চোখে জল নিয়ে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, “ক্ষুধায় মানুষ মারা গেছে। আমাদের দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। ১৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। তখন স্বাধীন বাংলাদেশ এমনই ছিল।” ড. ইউনূস আরও বলেন, “তখন আমরা বছরে একটিই ফসল ফলাতাম। আমাদের অন্য কোনো উপায় জানা ছিল না। দেশের মানুষ কৃষক হিসেবেই পরিচিত ছিল, কারণ তাদের আর কোনো পেশা ছিল না। আর তাদের মধ্যে তিন চতুর্থাংশের নিজের কোনো জমি ছিল না। জীবন ছিল অত্যন্ত কঠিন।” প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, “দুর্ভিক্ষের সেই ভয়াবহ সময়ে গরীব মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে। বিশেষ করে নারীদের জন্য এই উদ্যোগ ছিল। সেটি ছিল ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আমরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলাম। তখন আমাদের কোনো ধারণাই ছিল না, এটি কোন পথে যাবে। কিন্তু আজ সেটি বৈশ্বিক এক নামে পরিণত হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102