বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ডোনাল্ড লু বাংলাদেশ ও ভারত সফরে আসছেন

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৮ Time View

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। একইসঙ্গে তিনি ভারত সফরও করবেন। এ সময়ে তিনি অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতার প্রচারে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন।

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ভারতের নয়াদিল্লি ভ্রমণে যাবেন, যেখানে তিনি ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন, নিরাপত্তা এবং নারীদের অর্থনৈতিক নিরাপত্তার প্রচারে যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতার কথা তুলে ধরবেন। তিনি যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তাবিষয়ক মুখ্য ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেডিদিয়া পি. রয়েল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠেয় অষ্টম যুক্তরাষ্ট্র-ভারত টু প্লাস টু আন্তঃঅধিবেশন সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন। সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতাসহ যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক অংশীদারত্ব বাড়ানোর সুযোগ চিহ্নিত করবে এবং ইন্দো-প্যাসিফিক ও তার বাইরে যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা প্রসারিত করবে।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন। যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কর্মকর্তারা আলোচনা করবেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102