রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ভারতে হতে পারে পেসবান্ধব উইকেট বাংলাদেশ সিরিজে,কার্তিকের অনুমান

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৫ Time View

পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে তাদের মাটিতে সেটা অসম্ভব বলেই মনে করে দিনেশ কার্তিক। নিজেদের মাঠে নাজমুল হোসেন শান্তর দলকে হারাতে কোনো সমস্যা হবে না বলেই মনে করেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার কার্তিক। তার অনুমান বাংলাদেশকে রুখতে পেসবান্ধব উইকেট প্রস্তুত করতে পারে ভারত।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ কার্তিক এ নিয়ে কথা বলেছেন ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’ এ। তার মতে, ভারতকে তাদের মাটিতে হারানো খুবই কঠিন কাজ হবে বাংলাদেশের জন্য। কার্তিকের ভাষায়, ‘ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ।’৩৯ বছর বয়সী কার্তিক এরপর সরাসরি বলেছেন, ‘বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।’কার্তিকের অনুমান, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পেসবান্ধব উইকেট বানাতে পারে ভারত। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসেবে ভারত পেসবান্ধব উইকেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে পারে বলে মনে করেন তিনি, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের (রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা) পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত।ভারত দলে লোকেশ রাহুলের ভূমিকা নিয়েও কথা বলেছেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান কার্তিক। উইকেটকিপার হিসেবে রাহুলের উন্নতির প্রশংসা করলেও কার্তিক মনে করিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটে শারীরিক ধকলটা একটু বেশিই যায়, ‘লোকেশ রাহুল খুব ভালো কিপার। অনেক উন্নতি করেছে। তাকে এখন আর পার্ট-টাইম উইকেটকিপার বলাটা ঠিক বলে আমি মনে করি না। পাঁচ দিন ধরে টেস্ট কিপিং করা খুবই কঠিন কাজ। তার চোটও আছে। পিঠের সমস্যা তাকে দীর্ঘদিন ভোগাচ্ছে। তবে আমি সত্যিই মনে করি, ব্যাটসম্যান হিসেবে সে এই ঘাটতি পুষিয়ে দেবে এবং এই মৌসুমে সত্যিই ভালো করবে।’আগামী রবিবার ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবেন নাজমুলরা। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102