মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়ে টিউলিপের চিঠি

bornomalanews
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২১৩ Time View

এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চেয়ে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি ড. ইউনূসের সঙ্গে আলাপ করে কিছু কথিত ভুল বোঝাবুঝির অবসান করতে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার গণমাধ্যমকে জানিয়েছেন টিউলিপের কোনো চিঠি পাননি তারা। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে আনা হয়েছে টিউলিপের বিরুদ্ধে, তদন্তও চলছে। আর এ বিষয়ক ভুল বোঝাবুঝি দূর করতেই ড. ইউনূসের লন্ডন সফরে তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। আর সেজন্য ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। টিউলিপের খালা শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সপ্তাহে তার অনুপস্থিতিতেিই বিচারের মুখোমুখি হন। দুদক টিউলিপের বিরুদ্ধে হাসিনার ১৭ বছরের শাসনামলে নানা ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে। দুদক দাবি করেছে যে, টিউলিপ বা তার মা শেখ রেহানা ‘ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার’ করে ৭২০০ বর্গফুট জমির মালিক হয়েছেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর নিজেকে নির্দোষ দাবি করা টিউলিপই রহস্যজনকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ট্রেজারি ও নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই তিনি ব্রিটিশ রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়তে থাকেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল পুরস্কাজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে টিউলিপ আগামী সপ্তাহে লন্ডন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে আলোচনা করার সুযোগ চেয়েছেন। সেখানে ড. ইউনূস রাজা চার্লস এবং ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102