মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু

বর্ষাকালে ভ্রমণের জন্য প্রয়োজনীয় সতর্কতা: নিরাপদ ও আনন্দময় যাত্রার জন্য প্রস্তুতি

bornomalanews
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৭৭ Time View

বর্ষাকাল মানেই ঝিরিঝিরি বৃষ্টি, মেঘের গর্জন এবং পিচ্ছিল রাস্তাঘাট। এই মৌসুমে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেন, বিশেষত যারা প্রকৃতির রোমাঞ্চ খুঁজে বেড়ান। তবে বর্ষাকালে ভ্রমণ যেমন রোমাঞ্চকর হতে পারে, তেমনি এটি ঝুঁকিপূর্ণও হতে পারে যদি প্রয়োজনীয় সতর্কতা না নেওয়া হয়। তাই বর্ষাকালে ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। প্রথমত, আবহাওয়ার পূর্বাভাস জানা অত্যন্ত জরুরি। বর্ষাকালে আবহাওয়া খুবই অনিশ্চিত, তাই যাত্রার পূর্বে এবং যাত্রাকালে নিয়মিত আবহাওয়ার আপডেট দেখা উচিত। বর্তমানে মোবাইল অ্যাপ, গুগল ওয়েদার এবং সংবাদ মাধ্যমে সহজেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। ভ্রমণের সময় স্যানিটাইজার সঙ্গে রাখা অপরিহার্য। বর্ষায় নানা ধরনের সংক্রমণ দেখা দিতে পারে, তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে। এছাড়া, উপযুক্ত পোশাক ও জুতা পরা জরুরি। হালকা, দ্রুত শুকায় এমন কাপড় পরা ভালো এবং পানি নিরোধক জুতা নির্বাচন করা উচিত। বাইরে বের হলে রেইনকোট ও ছাতা সঙ্গে রাখা উচিত। হঠাৎ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে। এছাড়া, পর্যাপ্ত পানির বোতল সঙ্গে রাখা উচিত, কারণ দীর্ঘ ভ্রমণে শরীরে পানিশূন্যতা সৃষ্টি হতে পারে। ভ্রমণের সময় টিস্যু পেপার এবং সুতির নরম কাপড়ও সঙ্গে রাখা উচিত। এগুলো বিভিন্ন জিনিস পরিষ্কারের কাজে ব্যবহার করা যাবে। প্রয়োজনীয় ওষুধ ও প্রথমিক চিকিৎসার সামগ্রীও সঙ্গে রাখা উচিত, কারণ বর্ষাকালে সর্দি-কাশি, জ্বর এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণের পরিকল্পনায় ব্যাকআপ পরিকল্পনা রাখা জরুরি। বর্ষাকালে জলাবদ্ধতা, যানজট বা হঠাৎ বন্যার কারণে যাত্রা বাধাগ্রস্ত হতে পারে। তাই বিকল্প পথ বা গন্তব্য রাখা ভালো। ইলেকট্রনিক ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করতে ওয়াটারপ্রুফ ব্যাগে ফোন, ক্যামেরা এবং পাওয়ার ব্যাংক রাখা উচিত। এছাড়া, স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা জরুরি। যে এলাকায় যাচ্ছেন, সেখানে কোনো ধরনের সামাজিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগ চলছে কি না তা জানা উচিত। অবশেষে, ওয়াটার প্রুফড্ ব্যাগ এবং প্লাস্টিক জিপলক ব্যবহার করে প্রয়োজনীয় জিনিসগুলো সুরক্ষিত রাখা উচিত। বর্ষাকালে ভ্রমণের সময় এই সতর্কতাগুলো মেনে চললে নিরাপদ ও আনন্দময় যাত্রা নিশ্চিত করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102