রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব

bornomalanews
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭৮ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সন্ধ্যায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। বিকাল ৫টার পর তিনি বক্তব্য শুরু করেন, কিন্তু ৫টা ২০ মিনিটের দিকে প্রথমবার অসুস্থ হয়ে নিচে পড়ে যান। কিছুক্ষণ পর মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান এবং নেতারা তাকে ধরে রাখেন, কেউ কেউ তার মাথায় বাতাস করেন। ৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করার পর, ১ মিনিটের মধ্যে ফের অসুস্থ বোধ করলে তিনি বক্তৃতা বন্ধ করেন। এ সময় তিনি ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং পড়ে যেতে দেখা যায়। অন্য নেতারা তাকে ধরে বসিয়ে দেন, এবং বসা অবস্থাতেই তিনি বক্তৃতা চালিয়ে যান। নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।” এরপর তিনি ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তৃতা শেষ করেন। ডা. শফিকুর রহমানের অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, এবং তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102