শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব

হিন্দু জাগরণ মঞ্চের ৮ দফা বাস্তবায়নের দাবি

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ Time View

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাসহ আট দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ।। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।

এ সময় বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার একমাস পেরিয়ে গেলেও আমাদের আটদফা দাবি দাওয়া বাস্তবায়ন করা হয়নি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলার শিকার হচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মন্দির ভাঙচুর করা হচ্ছে। অথচ অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না। বিচারের খবর নেই।

সরকার মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের ভুলিয়ে রেখেছে বলেও অভিযোগ করেন সনাতন সম্প্রদায়ের মানুষেরা। এসময় হাজারো মানুষ ভুয়া, ভুয়া বলে শ্লোগান তুলেন।প্রসঙ্গত, গত মাসেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে এই সংগঠনটি। সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102