শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব

খোশ আমদেদ – মাহে রবিউল আউয়াল

bornomalanews
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪২ Time View

খোশ আমদেদ – মাহে রবিউল আউয়াল। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল। আরবি মাসগুলোর মধ্যে এ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এ মাসেই সাইয়্যেদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, আবার এ মাসেই রিসালাতের দায়িত্ব পালন শেষে নিজ প্রভুর আহ্বানে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।
রবিউল আউয়াল এর অর্থ : আরবিতে রবিউল আউয়াল এর অর্থ প্রথম বসন্ত। বসন্তের আগমনে যেমন পুরনো পাতা ঝরে গাছে নতুন করে সজীবতা ফিরে আসে, ঠিক তেমনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের আগমনে রহিত হয়ে যায় অতীতের নবীদের শরিয়ত, প্রতিষ্ঠিত হয় দ্বীনে মুহাম্মদ বা ইসলাম ধর্ম। রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত : এই মাসটি বেশ কিছু কারণে গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এর প্রথম কারণ হলো- এই মাসে পৃথিবীতে আগমন করেন কূল কায়নাতের মুক্তির দূত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।দ্বিতীয় কারণ হলো- এই মাসেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে বিয়ে করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় কারণ হলো- এই মাসেই মুসলমানদের জন্য সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটিই ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ।

চতুর্থ কারণ হলো- এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এবং যে দিন তিনি মদিনায়ে পৌঁছান তা ছিলো সোমবার ১২-ই রবিউল আউয়াল। পঞ্চম কারণ হলো- এই মাসেই রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত রিসালাতের দায়িত্ব পালন শেষে ইসলামের পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দিয়ে তিনি চলে যান মহান আল্লাহ তায়ালার সান্নিধ্যে।

আমল : কোরআন হাদিসে এই মাসের জন্য নির্দিষ্ট কোন আমল বা ইবাদত পাওয়া যায় না। তবে কিছু আমল আছে অন্যান্য মাসের মতো এই মাসেও করা যায়। যেমন, প্রতি সোমবারে রোজা রাখা। সোমবারের রোজা রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে— হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, সোমবারের রোজা সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এ দিন আমি জন্মলাভ করেছি এবং এ দিনেই আমি নুবুওয়াতপ্রাপ্ত হয়েছি বা আমার উপর (কোরআন) নাযিল করা হয়েছে। (মুসলিম, হাদিস, ১১৬২)।

অন্য হাদিসের মধ্যে এসেছে— আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহ তায়ালার দরবারে) আমল পেশ করা হয়। আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি। (তিরমিজি, হাদিস, ৭৪৭)।

সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম এর আগমনী দিবস তথা মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানাই এবং এমাসের খুশির পসরা সাজাই নিজের পবিত্রতা অর্জনের মাধ্যমে। মহান আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ, এমাসের উছিলায় আমাদের দেশসহ সারাবিশ্বের মুসলমানদের ঐক্য ও কল্যাণ নসিব হউক, আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102