রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

গাজীপুরে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

bornomalanews
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৬ Time View

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাঁশপত্তি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা গেছে, ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। তিনি হোসেন মার্কেট এলাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গত রবিবার তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি হাসপাতালে ডাক্তার ভিজিট করতে যান। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান। ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো হদিস মিলছিল না। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ডুবুরি দল জ্যোতির লাশ উদ্ধার করে। এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ বলেন, নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির লাশ উদ্ধার হয়েছে এবং এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপত্তা ও অবকাঠামোগত দুর্বলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102