রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

গ্যাস চুরির নেপথ্যে তিতাস সিন্ডিকেট: রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ বাণিজ্য ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে

bornomalanews
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৮ Time View

তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা ভুয়া আইডি ব্যবহার করে গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। এই চক্রটি প্রতিটি সংযোগের জন্য ২ থেকে ৩ লাখ টাকা নিচ্ছে, আর মাসিক চুলা প্রতি ১,৫০০ থেকে ২,০০০ টাকা আদায় করছে। বিভিন্ন কলকারখানায় বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে তারা মাসে ৪ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। অবৈধভাবে নিম্নমানের পাইপ স্থাপন, রাইজার ও রেগুলেটর ব্যবহারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সরকারি কাগজে গ্যাস চুরিকে “সিস্টেম লস” হিসেবে দেখানো হয়। গত অর্থবছরে এজন্য প্রায় ৪,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে, আর চলতি অর্থবছরের ১১ মাসে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সোয়া ৩,০০০ কোটি টাকা। মানিকগঞ্জের ধামরাইয়ের এক শিল্প মালিক জানান, তিতাস থেকে তার কারখানার জন্য নতুন গ্যাস সংযোগের আবেদন করেও যখন কিছু হয় না, তখন তিতাসের কিছু ঠিকাদার ২ কোটি টাকার বিনিময়ে গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তাব দেন। পেট্রোবাংলার চেয়ারম্যান স্বীকার করেন যে তিতাস গ্যাসের কিছু কর্মকর্তা-কর্মচারী অবৈধ সংযোগের সাথে জড়িত। সাভার ও আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের সৈয়দবাড়ি এলাকায় আলাউদ্দিন নামে এক ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসোহারা আদায় করছে। তার নিয়ন্ত্রণে থাকা ৭-৮টি বাড়িতে প্রায় ৭০-৮০টি চুলা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। নারায়ণগঞ্জে ২০১৯ সালে আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই অবৈধ গ্যাস সংযোগের ব্যবসা জোরদার হয়েছে। গ্যাস অফিসের বিভিন্ন অসাধু কর্মকর্তাকে হাত করে দালালরা প্রতিটি পাড়া-মহল্লায় প্রকাশ্যে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ৯৫ ভাগই নিম্নমানের পাইপ ও সামগ্রী দিয়ে করা হয়েছে। এখানে অভিযান চালালে তিতাস কর্মীরা হামলার শিকার হচ্ছেন। গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় দালাল চক্রের মাধ্যমে তিতাস গ্যাসের কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি, কিন্তু এই বিশাল পরিমাণ অবৈধ লাইন বিচ্ছিন্ন করার মতো লোকবল তিতাসের নেই। গ্যাস চুরির এই অবৈধ বাণিজ্য বন্ধ করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কঠোর পদক্ষেপ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102