মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

১৬টি জলকপাট ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের

bornomalanews
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ Time View

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বিপৎসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, গত ২৫ আগস্ট থেকে ১৫ দিন জলকপাট খোলা রাখার পর গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ফের শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮.৫৫ এমএসএল (মিনস সি লেভেল)।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, পানি বেড়ে পেলে গেট খোলার পরিমাণ আরো বাড়ানো হবে।

মিশু মল্লিক/জেডএস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102