রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

দুর্গাপূজায় ভারত যাবে ১২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানিমূল্য নির্ধারিত কেজিপ্রতি ১২.৫ ডলার

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। রপ্তানির জন্য প্রতি কেজি ইলিশের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় দলিলাদি। বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা পূর্বে আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে নির্ধারিত নিয়মে আবেদন জমা দিতে হবে। শর্তসাপেক্ষে রপ্তানির এই উদ্যোগকে কেন্দ্র করে ইতোমধ্যে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশের ইলিশ ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর দুর্গাপূজার সময় এই রপ্তানি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102