রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

নেদারল্যান্ডসের শেনজেন ভিসা আবেদন গ্রহণ বন্ধ করছে ঢাকার সুইডিশ দূতাবাস

bornomalanews
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ Time View

রিপোর্ট:

ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস আগামী ১৫ অক্টোবর ২০২৪ থেকে নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসা আবেদন গ্রহণ কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে। বুধবার (১ অক্টোবর) দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়েছে, নেদারল্যান্ডসের পক্ষে আর শেনজেন ভিসা ইস্যুর দায়িত্ব পালন করবে না সুইডিশ দূতাবাস। ফলে, ভিএফএস গ্লোবালের মাধ্যমে সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ সুযোগ থাকছে ১৫ অক্টোবর পর্যন্ত। এ সিদ্ধান্তের ফলে, শেনজেন অঞ্চলে নেদারল্যান্ডসকে প্রধান গন্তব্য হিসেবে বিবেচনা করে যাত্রা করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য সরাসরি নেদারল্যান্ডসের দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। পরিবর্তিত এই নিয়মে, আবেদনকারীদের নতুন নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে আপডেট তথ্য নিতে বলা হয়েছে। এর আগে, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে একই ধরনের সিদ্ধান্তের আওতায় বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ করে দিয়েছিল ঢাকার সুইডিশ দূতাবাস। একের পর এক এমন সিদ্ধান্তে ইউরোপগামী ভ্রমণ প্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উদ্বেগ ও অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পরিবর্তন ভিসা প্রক্রিয়াকে কিছুটা জটিল করে তুললেও, নতুন নিয়মাবলীর সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য আবেদনকারীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এ ধরনের ঘোষণা আসতে পারে অন্যান্য দেশের বেলাতেও, তাই নিয়মিতভাবে সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা জরুরি হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102