রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ইংল্যান্ডকে ইউরো থেকে বাদ দেয়া হতে পারে !

bornomalanews
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৪ Time View

চার বছর পর, ২০২৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড। তবে তার আগে ইংল্যান্ড বড় ধরনের সতর্কবার্তা পেয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার কাছ থেকে। আয়োজক হয়েও ইউরো অংশ নেয়া থেকে নিষিদ্ধ হতে পারে ইংল্যান্ড।

কেন এই সতর্কবার্তা? উয়েফা থেকে বলা হয়েছে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) পরিকল্পনায় থাকা নতুন যে রেগুলেটর বা নিয়ন্ত্রক রয়েছে, সেখানে যদি সরকারী হস্তক্ষেপ থাকে, তাহলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

উয়েফার পক্ষ থেকে যুক্তরাজ্যের কালচারাল সেক্রেটারি লিসা ন্যান্ডির কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ইংল্যান্ড ফুটবলে যে স্বাধীন রেগুলেটর বা নিয়ন্ত্রক নিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে, সেখানে সরকারী হস্তক্ষেপের আশঙ্কা করছে উয়েফা। প্রস্তাবিত রেগুলেটরি বডি ক্লাবগুলোর অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিশ্চিত করবে। সে সঙ্গে ক্লাবগুলো অনুনোমোদিত টুর্নামেন্টে (যেমন ইউরোপিয়ান সুপার লিগ) অংশ নেয়া থেকে বিরত রাখবে।’

ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছে যে, ফুটবলের কোনো পর্যায়ে সরকারী হস্তক্ষেপকে সহ্য করা হবে না।

এ সময় স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়, ‘চূড়ান্ত নিষেধাজ্ঞা আরোপ হলে উয়েফা থেকে ফেডারেশন এবং প্রতিযোগিতা থেকে দলকে বাদ পড়তে হবে।’

আইএইচএস/

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102