রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সংকটে থাকা পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ Time View

দুর্বল ও সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই ব্যাংকের মূলধনে সরকার ২০ হাজার কোটি টাকার অর্থ সহায়তা দেবে। সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (পিএলসি), গ্লোবাল ইসলামী ব্যাংক (পিএলসি), ইউনিয়ন ব্যাংক (পিএলসি), এক্সিম ব্যাংক (পিএলসি) এবং সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি)। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেস সচিব জানান, নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে—‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ অথবা ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। প্রাথমিকভাবে ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার বিপরীতে পরিশোধিত মূলধন প্রয়োজন হবে ৩৫ হাজার কোটি টাকা। মূলধন সংক্রান্ত পরিকল্পনা অনুযায়ী, বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা হবে। বাকি ২০ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসেবে দেবে। নতুন এই ব্যাংক গঠনের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফেরানো এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি আর্থিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102