রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্ক হয়ে দেশে ফিরছেন শহিদুল আলম

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩১ Time View

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থান করছেন। আগামীকাল (শনিবার) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। শহিদুল আলম স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শুক্রবার তুর্কি সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শহিদুল আলম ইস্তাম্বুল ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলম আটক হওয়ার পরপরই জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102