রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

মিরপুর অগ্নিকাণ্ড: শনাক্ত সাতজনের মরদেহ নিয়ে স্বজনদের দাবি

bornomalanews
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২১ Time View

রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকার কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৬ জন। এর মধ্যে সাতজনের মরদেহ শনাক্তের দাবি করেছেন তাদের স্বজনরা। বুধবার (১৫ অক্টোবর) সকালে রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানান, এখন পর্যন্ত সাতটি মরদেহের দাবিদার পাওয়া গেছে এবং আরও স্বজনরা মরদেহ শনাক্তের জন্য হাসপাতালে আসছেন। ওসি আরও জানান, ময়নাতদন্তের সময় মরদেহের পাশাপাশি স্বজনদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হবে। যেসব মরদেহ নিশ্চিতভাবে শনাক্ত হবে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্ত ও ডিএনএ সংগ্রহের পর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নিহতদের মধ্যে নয়জন পুরুষ এবং সাতজন নারী। আগুনে মরদেহগুলোর অবস্থা এতটাই পুড়ে গেছে যে, শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত ১০ জন দাবি করেছেন, তারা তাদের আত্মীয়কে শনাক্ত করতে পেরেছেন, তবে যথাযথ প্রমাণ ছাড়া মরদেহ হস্তান্তর করা হচ্ছে না। তিনি আরও জানান, যেসব মরদেহের কোনো দাবিদার পাওয়া যাচ্ছে না, সেগুলো কয়েকদিন সংরক্ষণ করা হবে। এরপর প্রয়োজন হলে সেগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হতে পারে। প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যত দ্রুত সম্ভব মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের ওই কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হন এবং আরও তিনজন ধোঁয়ায় অচেতন হয়ে অসুস্থ হন। এ ঘটনা পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102