রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড: অক্টোবরে প্রবাসীদের পাঠানো অর্থে উল্লম্ফন, ইতিহাস গড়ল বাংলাদেশ

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৫ Time View

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান আরও একবার নজর কেড়েছে। চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ২০ দিনেই প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়েছেন ১৭৮ কোটি মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে ৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্সের সমান। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি আরও জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, যা দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়েছে। অক্টোবরের ২০ তারিখ একদিনেই দেশে এসেছে ৭ কোটি ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের শুরু থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৩৬ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ২০ শতাংশ বেশি। দেশের রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগের দুই মাস—অর্থাৎ আগস্ট ও জুলাইয়ে দেশ এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোয় আস্থা বাড়ছে প্রবাসীদের মধ্যে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতির ভিত আরও শক্তিশালী হবে এবং উন্নয়ন অগ্রযাত্রার গতি বাড়বে। সূত্র: বাংলাদেশ ব্যাংক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102