রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল!

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২১ Time View

জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হয় বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘটা অগ্নিকাণ্ড, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেশজুড়ে অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ইস্যু, প্রশাসনিক ব্যবস্থা, এবং জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন বিএনপি নেতারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং নির্বাচনী পরিবেশকে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তোলা। সূত্র: সংশ্লিষ্ট সূত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102