রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: ফরেনসিক তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা, দেশজুড়ে আগুন-নিরাপত্তা সপ্তাহ ঘোষণা

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৬ Time View

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে পদক্ষেপ নিয়েছে। এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে সরকার ইতোমধ্যে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে ফরেনসিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ঘটনাটি সঠিকভাবে বিশ্লেষণ এবং কারণ উদঘাটন করা যায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা দেশের সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানে আগুন-নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সপ্তাহ ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। এই সপ্তাহজুড়ে সব প্রতিষ্ঠান তাদের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবে এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করবে। অগ্নিকাণ্ড রোধে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানসমূহকে ফায়ার সেফটি নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া আসন্ন নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে বডিক্যাম ও সিসিটিভি ব্যবহারের বিষয়েও পর্যালোচনা চলছে বলে জানান শফিকুল আলম। এসব প্রযুক্তি কীভাবে, কোথায় এবং কতটুকু আইনসম্মতভাবে ব্যবহার করা যাবে, তা নিয়ে উপদেষ্টা পরিষদে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগগুলো দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা ও অগ্নি-নির্বাপণ প্রস্তুতি আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102