রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

আসিয়ানে তিমুর-লেস্তের যোগদান, বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার: কুতুবউদ্দিন আহমেদ

bornomalanews
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১১ Time View

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানে তিমুর-লেস্তের সদস্যপদ লাভ বাংলাদেশের জন্য নতুন সম্পর্ক ও সহযোগিতার দ্বার উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ। এক বিবৃতিতে তিনি জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে তিনি আগ্রহী এবং তিমুর-লেস্তের উন্নয়ন যাত্রায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে চান। কুতুবউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অর্থনীতির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বহুগুণে সম্প্রসারিত হবে। তার মতে, আসিয়ানের নতুন কাঠামো দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ, বিনিয়োগ এবং নতুন ভাবনা আদান-প্রদানে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও উদীয়মান এশীয় বাজারগুলোর মধ্যে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন। তিনি মনে করেন, আসিয়ানে তিমুর-লেস্তের অন্তর্ভুক্তি বাণিজ্য, বিনিয়োগ, নির্মাণ, অবকাঠামো, শিক্ষা ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। অনারারি কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি তিমুর-লেস্তেতে বাংলাদেশের শিল্প উন্নয়ন, টেকসই উৎপাদন এবং প্রযুক্তিগত দক্ষতা প্রচারে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন। তার প্রত্যাশা, আসিয়ানে তিমুর-লেস্তের সদস্যপদ বাংলাদেশের জন্যও নতুন সুযোগ ও সম্ভাবনা নিয়ে আসবে, যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102