রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক!

bornomalanews
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত বেতনের সীমা অতিক্রম করলেই এবার থেকে মাসিক বেতনের বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ অনুযায়ী চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীর ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তারা করমুক্ত আয়ের সীমা অতিক্রম করেছেন। ফলে বেতন বিল তৈরির সময়ই তাদের উৎসে আয়কর কেটে রাখতে হবে। চিঠিতে আরও জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তা বা উত্তোলনকারীর ওপর থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক এবং উপজেলা হিসাব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের গত ৭ অক্টোবরের চিঠি অনুযায়ী সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই বর্তমান নির্দেশনা জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102