মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ঢাকা-আরিচা মহাসড়কে যুবদলের শোডাউন

bornomalanews
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সাভারের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রায়ের আগেই রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে ঢাকা জেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে শোডাউন চালায়। এই শোডাউনের নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর লায়ন মো. খোরশেদ আলম। সন্ধ্যা থেকে সাভার থানা বাসস্ট্যান্ড, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর, আমিনবাজারসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়া নেতাকর্মীরা মহাসড়ক জুড়ে স্লোগান দিয়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করে, দেশের মানুষ ন্যায্য বিচার, গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে পেতে রাস্তায় নেমেছে। শোডাউনের শেষ দিকে লায়ন মো. খোরশেদ আলম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার দেখতে চায় সাধারণ জনগণ। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই এবং অবৈধ ক্ষমতার বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত আন্দোলন চলবে।’ শোডাউনের সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আন্দোলনরত নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক জুড়ে রাতভর অবস্থান রাখার ঘোষণা দিয়েছেন। সাভার মডেল থানা পুলিশের ওসি জুয়েল মিঞা জানান, রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আশপাশের এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট বসানো হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102