রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

২০২৬ সালে হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার করণের সিদ্ধান্ত

bornomalanews
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

আগামী বছর (২০২৬) হজযাত্রীদের বিমান টিকিটের ওপর থাকা আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিষয়টি অর্থ উপদেষ্টা অনুমোদন করেছেন এবং শিগগিরই উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই শুল্ক প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি হতে পারে। সাধারণত সৌদি আরবগামী বিমান টিকিটে ৪ হাজার টাকা আবগারি শুল্ক আরোপিত থাকে। অন্য সার্কভুক্ত দেশের টিকিটে ২ হাজার টাকা, সার্কভুক্ত দেশের বাইরে অন্যান্য দেশে ৪ হাজার টাকা এবং আরও দূরবর্তী দেশ যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়ার কিছু দেশসহ বিভিন্ন অঞ্চলের টিকিটে ৬ হাজার টাকা শুল্ক ধার্য থাকে। তবে চলতি বছরের মতো ২০২৬ সালেও হজযাত্রীদের সুবিধার্থে এই শুল্ক মওকুফ করার পরিকল্পনা নিয়েছে এনবিআর। এনবিআর কর্মকর্তারা জানান, শুল্ক প্রত্যাহারের ফলে হজে যাতায়াত খরচ কিছুটা কমে আসবে। এছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। উল্লেখ্য, এ ধরনের শুল্ক প্রত্যাহার এবারই প্রথম নয়; পূর্বেও এনবিআর একাধিকবার হজযাত্রীদের জন্য এই সুবিধা দিয়েছে। সাধারণত এয়ারলাইনসগুলি টিকিট বিক্রির সময় আবগারি শুল্কসহ সকল ভ্রমণকর সংগ্রহ করে সরকারের কাছে জমা দেয়। এবারও এই পদ্ধতি বজায় থাকবে, তবে হজযাত্রীদের ক্ষেত্রে শুল্ক মওকুফ থাকবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102