মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ডিএমপির বরাতে রিজভীর দাবি প্রত্যাখ্যান! নির্বাচন কমিশন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্লট বাতিল, অপারেটরের আবেদনেই স্থগিত হয়েছে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের উদ্বেগ ও দোয়া! খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, সংকট এখনও কাটেনি !

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় বাতিল, ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করলেন আপিল বিভাগ

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View

রিপোর্ট: দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা রায়কে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দিয়েছে। একই সঙ্গে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রায়ে বিচারপতিরা উল্লেখ করেন যে, আপিল বিভাগের পূর্ববর্তী রায় একাধিক ত্রুটিপূর্ণ ছিল এবং তা সম্পূর্ণ বাতিল করা হলো। তারা বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের ৩ ধারায় অন্তর্ভুক্ত চতুর্থ ভাগের পরিচ্ছদ ২(ক) এর নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানগুলি পুনরুজ্জীবিত ও পুনর্বহাল করা হলো। তবে এই বিধানাবলী ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে। এর আগে, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। আজকের এই রায় সেই আপিলের শুনানির পরে ঘোষণা করা হলো, যা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতার প্রশ্নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102